বগুড়ায় প্রভাব পড়েনি হরতালের, চলছে ঢিলেঢালা ভাবে

বগুড়ায় তেমন প্রভাব পড়তে দেখা যায়নি হরতালের। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে আজ সারা দেশে আধা বেলা হরতাল পালনের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।
শহরে যান চলাচল স্বাবাভিক রয়েছে। এমনকি খুলেছে দোকানপাট, অফিস- আদালত।
সোমবার সকাল ৮টার দিকে দলগুলোর নেতাকর্মীরা শহরের সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।
জোটের নেতারা বলেছেন, দুর্গতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ায় মানুষ হরতালে সমর্থন দেবে। সরকারের পক্ষ থেকে যদি কোনো বাধা না দেয়া হয়, তাহলে শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালন করা সম্ভব হবে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জনকল্যাণমূলক যেকোনো দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে বিএনপি বাম গণতান্ত্রিক জোটের এ হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে।
এসএ



