প্রধান খবরবগুড়া জেলাবগুড়া সদর উপজেলা
মাত্র ৯ মাসে কোরআনে হাফেজ হলেন বগুড়ার মুনতাসি

মাত্র ৯ মাস ৭ দিনে পবিত্র কোরআনে হাফেজ হয়েছেন নয় বছর বয়সী বগুড়ার মো: মুয়াজ মুনতাসি।
মুনতাসি বগুড়া সদরের নিশিন্দারা উপশহরের তানযীমুল উম্মাহ মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
এতো অল্প সময়ে হেফজ সম্পন্ন করায় মুয়াজের পরিবার অত্যন্ত খুশি। তারা ওই মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ আলম, হিফজ বিভাগের শিক্ষক হাফেজ আরিফুল ইসলামসহ অন্যান্য শিক্ষকদের কাছে কৃতজ্ঞ।
হাফেজ মুয়াজ মুনতাসিরের পিতা ফজলুল হক একজন প্রকৌশলী এবং মা সাইয়েদা লামিয়া সিদ্দিকা গৃহিনী। তারা খুলনা জেলার লবণচরা থানার (শিপইয়ার্ড) ইসলাম পাড়ার স্থায়ী বাসিন্দা।
মুয়াজ মুনতাসির ও তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থী।