বগুড়া জেলা

বগুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

বগুড়ায় অভিযান চালিয়ে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

গ্রেফতার হওয়া ওই দুইজন হলো- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দৌলতপুরের মুক্তারের ছেলে সবুর খান(৩২) ও আকলাসের মৃত আরেফিন মণ্ডলের ছেলে বুলু(৩৭)।

শনিবার বিকাল ৩ টার দিকে জেলার দুপচাঁচিয়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার সন্ধ্যায় র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিকালে বেড়ঞ্জ গুচ্ছগ্রাম যাওয়ার রাস্তার তিনিমাথা এলাকায় ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুইজনকে আটক করা হয়।

র‍্যাব ১২ বগুড়ার স্কোয়াড্রন লিডার ও কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, আটক হওয়া ওই দুই আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button