প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ২য় ধাপে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র মাহে রমজান উপলক্ষে ২য় ধাপে বগুড়ায় ১ লাখ ৬৩ হাজার ১৯৮ পরিবারকে কম মূল্যে পণ্য বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের তিন নম্বর ওয়ার্ডের শিববাট্টি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ৯৬ জন ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।

২য় ধাপের এ কার্যক্রমের প্রথম দিন ১২টি উপজেলার ২৯টি পয়েন্টে পণ্য বিক্রয় করা হবে।প্রায় ২০ হাজার পরিবারের মাঝে বিতরন হবে এ টিসিবির পণ্য।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুরুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল উপস্থিত ছিলেন।

এদিকে, জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন কার্ডধারী দুই কেজি চিনি, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এবং দুই কেজি ছোলা কিনতে পারবেন।

এর আগে ২০ মার্চ জেলায় ১ম ধাপের এ কার্যক্রম শুরু হয়। এতে ১২টি উপজেলায় এক লাখ ৬৩ হাজার ১৯৮টি পরিবার টিসিবি’র কার্ডে পণ্য ক্রয় করেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button