জাতীয়বগুড়া জেলা
আগামী বছরই সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণ: রেলমন্ত্রী

সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ আগামী বছরই শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ-বগুড়া রেললাইনের সম্ভাব্য প্রকল্প এলাকা সিরাজগঞ্জের রায়পুর রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি আরো বলেন ‘প্রকল্পের স্থান নির্ধারণের জন্য কনসালট্যান্ট নিয়োগ করা হয়েছে, ফিজিবিলিটি স্টাডি চলছে, আমরা এখন কোন স্থান দিয়ে লাইন হবে, কয়টা ব্রিজ হবে এগুলো দেখছি। আমাদের ফান্ড রেডি আছে। এ বছরের মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় যাব।’
এ সময় সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নাসহ জেলা আওয়ামী লীগের নেতা ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসএ

