বগুড়ায় ঈদ জামাতের সময়সূচী

দুই বছর পর এবার বগুড়ার ঈদগাহ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জেলার মোট ১৫০৪ টি ঈদগাহ মাঠসহ এবার ১৬৬৭ টি কেন্দ্রে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। বগুড়ায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
এছাড়াও পৌর এলাকায়, সকাল ৭ টার দিকে চকলোকমান জামিল মাদ্রাসায় প্রথম ও দ্বিতীয় জামাত সকাল ৮ টার দিকে অনুষ্ঠিত হবে। এরপরেই সকাল ৮ টার দিকে করনেশন স্কুল মাঠ ও মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা মাঠে, সকাল ৯ টার দিকে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, সোয়া ৯ টার দিকে ঠনঠনিয়া ঈদগাহ,সাবগ্রাম ঈদগাহ,ফুলদিঘী ঈদগাহ, সুলতানগঞ্জপাড়া ঈদগাহ ও সকাল সাড়ে ৯ টার দিকে আটাপাড়া আল্লামিয়াতরা ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে।
জেলা পুলিশ সূত্র জানায়, এবার বগুড়া জেলার ১২ উপজেলার ১৬৩ টি মসজিদে ও ১৫০৪ টি ঈদগাহ মাঠে ঈদ জামাত আয়োজিত হবে।
১৬৩ টি মসজিদের মধ্যে, সদর উপজেলার ৬ টি,শাহজাহানপুরে ১০ টি,সোনাতলায় ১৫ টি,কাহালুতে ১ টি,নন্দীগ্রামে ২৫ টি, শেরপুরে ৮ টি, ধনুটে ৬৫ টি ও সারিয়াকান্দি উপজেলার ৩৩ টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও ১৫০৪ টি ঈদগাহ মাঠের মধ্যে, সদর উপজেলার ৪২ টি,শাহজাহানপুরে ৫৫ টি, শিবগঞ্জে ১৬২ টি,গাবলীতে ১৫৭ টি,সোনাতলায় ৯৯ টি,আদমদিঘীতে ২১০ টি,দুপচাঁচিয়া ১০৪ টি, কাহালুতে ১৪১ টি,নন্দীগ্রামে ১৩৭ টি, শেরপুরে ১১২ টি, ধনুটে ১৬০ টি ও সারিয়াকান্দি উপজেলার ১২৫ টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এসএ