প্রধান খবরবগুড়া জেলা

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার বগুড়ার সুদীপ চক্রবর্ত্তী

রাজশাহী রেঞ্জের ৮ টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয়। এছাড়াও ৮টি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে বগুড়া জেলা পুলিশ।

বুধবার সকাল ১১ টার দিকে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে এ বছরের এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম।

সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মামলা নিস্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন বগুড়া পুলিশ সুপার, জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।

সভায় ঘোষনা করা শ্রেষ্ঠ পুলিশ সুপার: জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পুলিশ সুপার, বগুড়া। শ্রেষ্ঠ সার্কেল অফিসার: জনাব মোঃ শরাফত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল বগুড়া। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: জনাব মোঃ সেলিম রেজা, অফিসার ইনচার্জ, সদর থানা, বগুড়া। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত): জনাব মোঃ জাহিদুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত), সদর থানা, বগুড়া। শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) মুহা: আসাদুজ্জামান, ধুনট থানা, বগুড়া।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button