আবহাওয়াপ্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় আগামী ৪ দিন ভারী বৃষ্টির আশংকা

বগুড়ায় আগামী চারদিন ভারী ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যেবক্ষক নুরুল ইসলাম জানান, ১৯ মে বগুড়ায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই কয়েকদিনে ১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
তিনি আরো জানান, বগুড়ার আকাশ জুড়ে মেঘ থাকবে ফলে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রী এবং গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি।
এসএ