বগুড়া জেলা
বগুড়ায় ইয়াবাসহ আটক ২

বগুড়ায় এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
আটককৃতরা হলেন- রংপুরের পীরগঞ্জের গাংজোয়া এলাকার আ: করিমের ছেলে হাবিবুর রহমান হাবিব(২৩) এবং বগুড়ার কাহালুর পানিসারা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম(৪৭)।
বৃহস্পতিবার দুপুর পৌণে ২টার দিকে শহরের জহুরুলনগর মদিনা মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, মাদক বিরোধী অভিযানে হাবিব ও আমিনুলকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এসএ