প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ভোটার তালিকা হালনাগাদে রেজিষ্ট্রেশন শুরু

বগুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তোলার মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

রোববার সকাল ১০ টায় শহরের সেন্ট্রাল হাইস্কুলে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক। সভাপতিত্ব করেন করেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: হুমায়ুন কবির।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সমর কুমার পাল, বগুড়ার পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ বক্তব্য রাখেন।

এ এসএম জাকির হোসেন জানান, ২৪ জুলাই পর্যন্ত পৌরসভার ২১ ওয়ার্ডে এবং ২১ আগস্ট পর্যন্ত সদরের ইউনিয়নগুলোতে এ কার্যক্রম চলবে। এর আগে ২০ মে থেকে ৯ জুন পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

ইতোমধ্যে সদর উপজেলাসহ ৩টি উপজেলায় ছবি তোলার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button