প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি

বগুড়া সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

বন্যা উপদ্রুত এলাকার পাট, আউশ ধান, ভুট্টা ও সবজির ফসল এবং গোচারণ ভূমি তলিয়ে গেছে। চরাঞ্চলের কয়েকটি স্থানে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। পানিবন্দি রয়েছেন ৫৬ হাজার ৭২০ জন মানুষ এবং লাখেরও বেশি গবাদিপশু। উপজেলায় ৩১টি প্রাথমিক বিদ্যালয় এবং সাতটি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। দুই হাজার চারশ ৬৯ হেক্টর জমির ফসল বন্যার পানিতে ডুবে গেছে।

প্রশাসনিক সূত্র জানিয়েছে, ৭০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসক জিয়াউল হক সারিয়াকান্দি উপজেলার বন্যায় উপদ্রুত বিভিন্ন এলাকা পরিদর্শন করে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

এ সময় তিনি সংবাদ মাধ্যমকে জানান, ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। যথেষ্ট ত্রাণ মজুত আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বাত্মক সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button