প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি প্রায় ২০ কোটি

বগুড়ায় উজান থেকে নেমে ঢল ও বৃষ্টির কারনে বন্যায় ২০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। বন্যার পানি নেমে যাওয়াই জেগে উঠছে নদী তীরবর্তী বিধ্বস্ত ফসলি জমি। তবে রেখে গেছে ক্ষতচিহ্ন।

এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন কৃষকরা। আউশ ধান, সবজি, পাট, ভুট্টা, আখ এবং বীজতলার ক্ষতি হয়েছে বেশি। এতে সারিয়াকান্দি, ধুনট, সোনাতলা ও শেরপুর- এ চার উপজেলায় কৃষকদের প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলার কৃষি বিভাগ।

বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, আগাম বন্যায় জেলায় কৃষকদের ক্ষতি পূরণে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এ ছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর বন্যায় আউশে ৩ কোটি ৬৭ লাখ ৬৫ হাজার টাকা, সবজিতে ২১ লাখ ৭৫ হাজার টাকা, পাটে ৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকা এবং ভুট্টায় ২৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক বলেন, বন্যায় জেলায় চার উপজেলায় প্রায় ২০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ২৭ জুন সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বন্যায় সবেচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাট এবং আউশ ধানে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। সরকার থেকে প্রণোদনা আসলে তাদের অগ্রাধিকারে দেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button