প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় শিশু ধর্ষণ, আসামি গ্রেপ্তার

বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযানে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার স্বপন মিয়া (৩১) গাইবান্ধা জেলার টিনদহ এলাকার মুসা মিয়ার ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহজেলার কোতয়ালি থানার বেড়িবাদ কালিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার বগুড়া র‍্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার পর আসামিকে ধরতে র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-১৪ টাঙ্গাইল যৌথভাবে অভিযান চালিয়ে স্বপনকে আটক করে।

র‍্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আসামিকে শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ১৫ মার্চ শেরপুরে ৭ বছরের ওই শিশুকে আসামি স্বপন মিয়া ফাঁকা বাড়িতে জোড়পূর্বক ধর্ষণ করে। তখন শেরপুর থানায় শিশুটির পরিবার একটি মামলা দায়ের করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button