বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীতে দোয়া-মাহফিল

বগুড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া-মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ায় মহিয়সী নারী বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার দীর্ঘায়ু কামনা করে মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করা হয়।
করোনা প্রাদুর্ভাবের কারণে আজ ০৮ই আগষ্ট রোজ শনিবার বাদ আছর বগুড়া ভাই পাগলার মাজার মসজিদে স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে সকলকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছিল আগে থেকেই।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হােসেন শফিক, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মােহন, আসাদুর রহমান দুলু, এড. জাকির হােসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, শেরীন আনােয়ার জর্জিস, এসএম রুহুল মােমিন তারিক, মাশরাফি হিরাে, আল রাজী জুয়েল, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, নাইমুর রাজ্জাক তিতাস, রাশেদুজ্জামান রাজন প্রমুখ।



