
বগুড়ায় আদালত চত্বরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আদালতের হাজতখানার সামনে থেকে রফিকুল ইসলাম (৪০) নামে এক আসামি পালিয়ে যায়। তিনি দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামের লসির আকন্দের ছেলে।
কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
জানা যায়, জেলা কারাগার থেকে হাজিরা দিতে আনা রফিকুলকে ফেরত নেওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। এতে আদালতপাড়ায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিশেষ টিম পলাতক আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ হতে পারে।



