যেভাবে করবেন এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যেখানে বড় ধরনের বিপর্যয় দেখা গেছে। যারা ফল ভালো করতে পারেননি, তাদের জন্য ফল পুনঃনিরীক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। আগামীকাল ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবেদন করতে হবে ওয়েবসাইটে — https://rescrutiny.eduboardresults.gov.bd — কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকালে শিক্ষার্থীদের সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে, যাতে ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফল জানানো যায়।
প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, উপায়, রকেট বা টেলিটক সিমের মাধ্যমে।
১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার নেমে এসেছে মাত্র ৫৮.৮৩ শতাংশে, যা গত বছরের তুলনায় প্রায় ১৮.৯৫ শতাংশ কম। ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
এক নজরে HSC রেজাল্ট চ্যালেঞ্জ ২০২৫ আবেদন প্রক্রিয়া
স্টেপ ১: ওয়েবসাইটে প্রবেশ ও তথ্য প্রদান
- প্রবেশ করুন: https://rescrutiny.eduboardresults.gov.bd
- রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষা বোর্ড নির্বাচন করুন
- “Submit” বাটনে ক্লিক করুন
স্টেপ ২: মোবাইল নম্বর ও বিষয় নির্বাচন
- সক্রিয় মোবাইল নম্বর দিন (ফল এসএমএসে জানানো হবে)
- যে বিষয়গুলোর ফল পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে “ফি প্রদান করুন” বাটনে ক্লিক করুন
স্টেপ ৩: ফি প্রদান ও আবেদন জমা
- প্রতিটি পত্রের জন্য ফি ১৫০ টাকা
- পেমেন্ট মাধ্যম: বিকাশ, নগদ, সোনালী সেবা, রকেট বা টেলিটক
- সফলভাবে ফি দেওয়ার পর “জমা দিন” বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করুন
গুরুত্বপূর্ণ নির্দেশনা
- একবার ফি জমা দিলে তা ফেরতযোগ্য নয়
- আবেদন চলবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত
- চাইলে পরবর্তীতে আরও বিষয়ের জন্য আবেদন যুক্ত করা যাবে
- পুনঃনিরীক্ষণের ফল সাধারণত ৩০ দিনের মধ্যে প্রকাশিত হয়
