বগুড়ার সাতমাথায় ইলেকট্রনিক্স দোকানে ১১ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার মালিক

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক সাতমাথায় একটি ইলেকট্রনিক্স দোকানে অভিযান চালিয়ে ১১ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোকানটির মালিক রঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাতমাথার টিএমএসএস ভবনের নিচতলায় অবস্থিত রঞ্জু ইলেকট্রনিক্সে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় দোকান থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয় এবং দোকান মালিক রঞ্জুকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য এবং সেগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান উদ্দিন মোরাদ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি আরও বলেন, ঘটনায় উদ্ধার হওয়া ট্যাবলেটের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ বলেন, একটি ইলেকট্রনিক্স দোকান থেকে ১১ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধারের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে মাদকদ্রব্যের অবৈধ মজুত বা কেনাবেচা এসব কারবারীদের আইনের আওতায় আনা হবে।



