শিক্ষা

এবার এইচএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে অসন্তুষ্ট ১১টি শিক্ষা বোর্ডের ২ লাখ ২৬ হাজার ৫৬১ পরীক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডগুলোর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা বোর্ডে—৬৬ হাজার ১৫০ পরীক্ষার্থী মোট ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি পত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। অপরদিকে, সর্বনিম্ন আবেদন এসেছে মাদরাসা শিক্ষা বোর্ডে—৭ হাজার ৯১৬ পরীক্ষার্থীর ১৪ হাজার ৭৩৩টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন।

শিক্ষা বোর্ডগুলো আগামী ১৬ নভেম্বরের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে। নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই পুনঃনিরীক্ষণের ফল দিতে হয়, যা এই বছর ১৬ নভেম্বরের মধ্যে শেষ করার কথা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, এবার মোট ২ লাখ ২৬ হাজার ৫৬১ শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার ৪৫৮টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতি পত্রের জন্য শিক্ষার্থীদের ১৫০ টাকা ফি দিতে হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী—

  • ঢাকা বোর্ড: ৬৬,১৫০ পরীক্ষার্থী, ১,৩৬,৫০৬ খাতা
  • কুমিল্লা বোর্ড: ২২,৫০৩ পরীক্ষার্থী, ৪২,০৪৪ খাতা
  • রাজশাহী বোর্ড: ২০,৯২৪ পরীক্ষার্থী, ৩৬,১০২ খাতা
  • যশোর বোর্ড: ২০,৩৯৫ পরীক্ষার্থী, ৩৬,২০৫ খাতা
  • চট্টগ্রাম বোর্ড: ২২,৫৯৫ পরীক্ষার্থী, ৪৬,১৪৮ খাতা
  • সিলেট বোর্ড: ১৩,০৪৪ পরীক্ষার্থী, ২৩,০৮২ খাতা
  • বরিশাল বোর্ড: ৮,০১১ পরীক্ষার্থী, ১৭,৪৮৯ খাতা
  • দিনাজপুর বোর্ড: ১৭,৩১৮ পরীক্ষার্থী, ২৯,২৯৭ খাতা
  • ময়মনসিংহ বোর্ড: ১৫,৫৯৮ পরীক্ষার্থী, ৩০,৭৩৬ খাতা
  • কারিগরি বোর্ড: ১২,০০৭ পরীক্ষার্থী, ১৫,৩৭৮ খাতা
  • মাদরাসা বোর্ড: ৭,৯১৬ পরীক্ষার্থী, ১৪,৭৩৩ খাতা।

তথ্যসূত্র: সারা বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button