আন্তর্জাতিক খবর
প্রধান খবর

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত আব্দুল এল-সাঈদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সাঈদ। মঙ্গলবার (৪ নভেম্বর) মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন তিনি। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এল-সাঈদের এই জয় ডেমোক্র্যাট দলের প্রগতিশীল শিবিরের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিদায়ী ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্স পুনর্নির্বাচনে অংশ না নেওয়ায় আসনটি রিপাবলিকানদের দখলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে এল-সাঈদের জয়ে সেই শঙ্কা দূর হলো।

নির্বাচনে আব্দুল এল-সাঈদ পেয়েছেন ২২ লাখ ৩৬ হাজার ৮২৪ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ১৩৩ ভোট। ফলে ২ লাখ ৪৪ হাজার ৬৯১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এল-সাঈদ।

৪২ বছর বয়সী এল-সাঈদ এর আগে জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী প্রচারণায় তিনি শ্রমজীবী পরিবারের জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনীতিতে করপোরেট গোষ্ঠীর প্রভাব হ্রাসের ওপর গুরুত্ব দেন। সবার জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা বা ‘মেডিকেয়ার ফর অল’ চালুর প্রতিশ্রুতিও ছিল তার প্রচারণার অন্যতম প্রধান বিষয়।

অন্যদিকে ৬৩ বছর বয়সী মাইক রজার্স সাবেক কংগ্রেস সদস্য ও এফবিআইয়ের সাবেক এজেন্ট।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেওয়া রজার্স এল-সাঈদকে কট্টরপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। প্রচারণায় তাকে ‘জিহাদি’ আখ্যা দেওয়ার পাশাপাশি মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলেন তিনি। তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছিলেন এল-সাঈদ।

ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করায় এল-সাঈদের বিরুদ্ধে ইহুদি ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টাও করেন রজার্স। তবে শেষ পর্যন্ত অর্থনীতি নিয়ে ভোটারদের উদ্বেগ এবং ডোনাল্ড ট্রাম্পের নিম্নমুখী জনপ্রিয়তা রজার্সের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button