
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১১ মার্চ। এর আগে আগামী ফেব্রুয়ারি মাসে এইচএসসির টেস্ট পরীক্ষা আয়োজন করে ১০ মার্চের মধ্যে ফল প্রকাশ করতে হবে।
রোববার (৪ জানুয়ারি ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচনী (টেস্ট) পরীক্ষা গ্রহণ বাধ্যতামূলক। এসব পরীক্ষার ফলাফল ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে।
এ ছাড়া এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো



