শিক্ষা
প্রধান খবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক পাসের শিক্ষাগত যোগ্যতার শর্ত বাতিল করতে যাচ্ছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে সভাপতির শিক্ষাগত যোগ্যতা আগের নিয়মে ফিরিয়ে আনা হবে। ফলে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে আর কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকবে না।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আয়োজিত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ রিভিউ সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক পাসের শর্ত আর থাকছে না। ফলে ২০২৪ সালের আগের নিয়মই পুনর্বহাল হবে, যেখানে সভাপতির জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত ছিল না।

সংশ্লিষ্টরা জানান, প্রবিধানমালার এই সংশোধনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় আগের কাঠামো পুনরায় কার্যকর করা হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

এই বিভাগের অন্য খবর

Back to top button