
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এ বছরের এইচএসসি পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হবে।
বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ রুটিন প্রকাশ করে।
রুটিন অনুযায়ী, ২ জুলাই বাংলা প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে এ বছরের এইচএসসি পরীক্ষা ২০২৬ শুরু হবে।
পরীক্ষার শেষ দিন ৮ আগস্ট। ওই দিন ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নির্ধারিত দিনে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা চলবে। আবার দ্বিতীয় শিফটে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে নিজ নিজ আসনে বসতে হবে।
এছাড়া প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য সময় থাকবে ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট।
রুটিন দেখতে এইখানে ক্লিক করুন
তথ্যসূত্র: যুগান্তর



