
আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল দেশব্যাপী শুরু হয় এবং ২০ মে শেষ হয়। পরীক্ষা সমাপ্তির পর সাধারণত ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
তথ্যসূত্র: সময় নিউজ