শিক্ষা

শিক্ষামন্ত্রীর স্বামী করোনায় আক্রান্ত, আইসোলেশনে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  

গতকাল শনিবার রাতে কোভিড পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। স্বামী করোনায় আক্রান্ত হওয়ায় আইসোলেশনে আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

এম এ খায়ের বলেন, শিক্ষামন্ত্রীর স্বামীর করোনার উপসর্গ ছিল। টেস্ট করানোর পর গতকাল রাতে করোনা শনাক্ত হয়।  তিনি এখন নার্সদের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। স্বামীর করোনা শনাক্ত হওয়ার খবরে গতকাল রাত থেকে মন্ত্রী আইসোলেশনে আছেন।  

এই বিভাগের অন্য খবর

Back to top button