শিক্ষা

৯ জুলাই থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

আগামী ৯ জুলাই থেকে ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ সর্বোচ্চ দুই হাজার ৬২৮ টাকা, ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখায় দুই হাজার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই দুই শাখায় কোনো শিক্ষার্থীর অতিরিক্ত ব্যবহারিক বিষয় থাকলে ১৪০ টাকা যোগ করতে হবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত ফি জমা দেয়া যাবে। ফরম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা আগামী ৫ জুলাই প্রকাশ করা হবে।

এ ছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ১০০ টাকা তালিকাভুক্ত ফি নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন নবায়ন ফি ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button