শিক্ষা
এইচএসসিতে ২০২ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল

ফাইল ছবি। সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষার্থীই ফেল করেছে।
বুধবার সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল ৬৫টি, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ২০২টিতে। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।



