নির্বাচন
প্রধান খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ৫১ দল, দুই হাজার প্রার্থী ও ৯ লাখ নিরাপত্তা সদস্য 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

রোববার (২৫ জানুয়ারি) ঢাকার হোটেল ওয়েস্টিনে বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থী সংখ্যা

ইসি সানাউল্লাহ জানান, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পর্যবেক্ষক ও স্বচ্ছতা

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে-

  • ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার অধীনে ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক
  • প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক

নির্বাচন পরিচালনায় বিশাল কর্মীবাহিনী

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনী কার্যক্রম পরিচালনায় সরাসরি যুক্ত থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন-

  • রিটার্নিং কর্মকর্তা: ৬৯ জন
  • সহকারী রিটার্নিং কর্মকর্তা: ৫৯৮ জন
  • প্রিজাইডিং অফিসার: ৪২,৭৭৯ জন
  • সহকারী প্রিজাইডিং অফিসার: ২,৪৭,৪৮২ জন
  • পোলিং অফিসার: ৪,৯৫,৭৬৪ জন
  • পোস্টাল ভোট কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা: ১৫ হাজার জন

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপুল জনবল, পর্যবেক্ষক উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই এবারের প্রধান লক্ষ্য।

এই বিভাগের অন্য খবর

Back to top button