জাতীয়
প্রধান খবর

দেশে আরও ৩ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৮২৮

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হলেও এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

এদিকে একই সময়ে দেশে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ৯০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হামের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় জনস্বাস্থ্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button