বগুড়া জেলা

বগুড়ায় মাদকদ্রব্য ‘ইস্কাফ’সহ দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ইস্কাফ’সহ দুই নারীকে আটক করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠের প্রধান গেটের সামনে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুই নারী বগুড়া থেকে ঢাকার গাবতলীগামী একটি যাত্রীবাহী বাসে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

আটক দুই নারী হলেন-জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত দিলবার হকের মেয়ে ও মো. জাইদুল ইসলামের স্ত্রী মোছা. রুবিনা বেগম (৫১) এবং একই এলাকার মোহাম্মদ আলী ব্যাপারীর মেয়ে ও মো. হারুন রশীদের স্ত্রী মোছা. শিল্পী (৩৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ইস্কাফ’ উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

বগুড়া র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, আটক দুই নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button