বিনোদনসারাদেশ

পদযাত্রায় এক বিএনপি নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু মারা গেছেন। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে আব্দুল জব্বার বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, বিএনপির ১০ দফা দাবিতে শনিবার বিকেল ৩টার দিকে শহরের ভিমরুল্লাহ থেকে পদযাত্রাটি শুরু হয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে যাচ্ছিল। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের অদূরে পৌঁছালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুল জব্বার। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, বিকেলে সাড়ে ৪টার দিকে আব্দুল জব্বারকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button