অর্থ ও বানিজ্য
প্রধান খবর

এবার দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।

বুধবার (২২ অক্টোবর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ দাম আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে পার্থক্য থাকতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button