অর্থ ও বানিজ্য
প্রধান খবর

আবার বাড়ল স্বর্ণের দাম, এখন কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন মূল্য ধরা হয়েছে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা—আগের তুলনায় ভরিতে বেড়েছে ২ হাজার ৪০৩ টাকা।

শনিবার (২৯ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ দাম বৃদ্ধির ঘোষণা দেয়। রোববার (৩০ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। ২১ ক্যারেটে ভরি ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটে ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা।

বাজুস জানায়, চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৮১ বার সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৫৫ বারই দাম বেড়েছে এবং কমেছে ২৬ বার। গত বছর এ সংখ্যা ছিল মোট ৬২ বার; এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল ও ২৭ বার কমেছিল।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button