অর্থ ও বানিজ্য
প্রধান খবর

সঞ্চয়পত্রের মুনাফার হার আবারও কমাল সরকার, সর্বোচ্চ ১০.৫৯ শতাংশ

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর মুনাফার হার আবারও কমিয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন হার অনুযায়ী সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা হবে ১০ দশমিক ৫৯ শতাংশ এবং সর্বনিম্ন মুনাফা ৮ দশমিক ৭৪ শতাংশ। এর আগে গত জুলাই মাসেও সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছিল।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন মুনাফার হার আজ থেকেই কার্যকর হয়েছে।

বিনিয়োগের পরিমাণ অনুযায়ী মুনাফা

নতুন আদেশ অনুযায়ী, কম বিনিয়োগে মুনাফার হার তুলনামূলক বেশি এবং বেশি বিনিয়োগে মুনাফার হার কম নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে সীমা ধরা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা

  • ৭ লাখ ৫০ হাজার টাকা বা এর কম বিনিয়োগে বেশি মুনাফা
  • ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগে কম মুনাফা প্রযোজ্য হবে

বিভিন্ন সঞ্চয়পত্রে নতুন মুনাফার হার

পরিবার সঞ্চয়পত্র

  • ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৯৩% → ১০.৫৪%
  • ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে: ১১.৮০% → ১০.৪১%

পেনশনার সঞ্চয়পত্র

  • ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৯৮% → ১০.৫৯%
  • ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে: ১১.৮০% → ১০.৪১%

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র

  • ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৮৩% → ১০.৪৪%
  • ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে: ১১.৮০% → ১০.৪১%

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

  • ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে: ১১.৮২% → ১০.৪৮%
  • ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে: ১১.৭৭% → ১০.৪৩%

পুরোনো সঞ্চয়পত্রের ক্ষেত্রে কী হবে

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৫–এর আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমে ইস্যুকালীন নির্ধারিত মুনাফার হারই মেয়াদ পূর্তি পর্যন্ত প্রযোজ্য থাকবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের তারিখের মুনাফার হার কার্যকর হবে।

সরকার জানিয়েছে, ছয় মাস পর আবারও মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button