অর্থ ও বানিজ্য
প্রধান খবর

দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ ৩২ হাজার টাকা

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে ২ লাখ ৩০ হাজার টাকার নিচে ওঠানামা করার পর আজ মঙ্গলবার থেকে নতুন এই দর কার্যকর হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আজ থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায়

বাজুস গতকাল সোমবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধি পাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ২৯ ডিসেম্বর প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা পর্যন্ত উঠেছিল, যা ছিল তৎকালীন রেকর্ড। এরপর ১১ ও ১২ জানুয়ারি দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

নতুন দরে প্রতি ভরি স্বর্ণের দাম আগের দিনের তুলনায় ৪ হাজার ২০০ টাকা বা প্রায় ১ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

তথ্যসূত্র: দি ডেইলি স্টার বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button