অর্থ ও বানিজ্য
প্রধান খবর

একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪-২৫ সালে মুনাফা পাবেন না

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জন্য কোনো মুনাফা পাবেন না। এ সংক্রান্ত আমানত হিসাব পুনর্গণনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের অনুমোদনের পর সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

যে পাঁচটি ব্যাংক এই সিদ্ধান্তের আওতায় এসেছে, সেগুলো হলো-
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।
এই ব্যাংকগুলো একীভূত হয়ে নতুন রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের প্রক্রিয়ায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, ব্যাংক খাতে চলমান ‘ব্যাংক রেজুলেশন স্কিম’ বাস্তবায়নের অংশ হিসেবে সব আমানত হিসাবের স্থিতি পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত অনুযায়ী,

  • ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য আমানতের ওপর কোনো মুনাফা গণনা করা হবে না
  • নির্ধারিত হেয়ারকাট প্রয়োগ করে আমানতের চূড়ান্ত স্থিতি নির্ধারণ করা হবে

রেজুলেশন স্কিমের অভিন্ন ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে পুনর্গণনার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক একটি পূর্ণাঙ্গ ব্যাংক রেজুলেশন স্কিম চালু করে। এতে একীভূত হতে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতের

  • অগ্রাধিকারভিত্তিক উত্তোলন
  • এবং অবশিষ্ট অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়ার প্রক্রিয়া নির্ধারণ করা হয়।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button