অর্থ ও বানিজ্য
প্রধান খবর

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ

মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) চলতি বছর প্রতিবেশী ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফের ২০২৬ সালের অক্টোবরের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ মার্কিন ডলারে। অন্যদিকে, ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার।

পূর্বাভাস অনুযায়ী, মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতকে এ সূচকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাকে বাংলাদেশের অর্থনীতির জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প, প্রবাসী আয় এবং কর্মক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

মাথাপিছু জিডিপি হিসাব করা হয় একটি দেশের মোট দেশজ উৎপাদনকে জনসংখ্যা দিয়ে ভাগ করে। এ সূচক দেশের গড় অর্থনৈতিক উৎপাদন সম্পর্কে ধারণা দেয়। তবে এটি নাগরিকদের প্রকৃত আয় বা জীবনযাত্রার মানের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে না।

তথ্যসূত্র: সময়্য নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button