স্বাস্থ্য
প্রধান খবর

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণে ১৩৩ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৭১ জন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১১১ জন, খুলনা বিভাগে ৬২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪১ জন নতুন করে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৯৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৬৩ হাজার ৪১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তথ্যসূত্র: সমকাল

সতর্কতা: ডেঙ্গুর ঝুঁকি রয়ে গেছে। আশপাশে জমে থাকা পানি ফেলে দিন, ঘরবাড়ি পরিষ্কার রাখুন। জ্বর বা শরীরে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিন। মশার জন্মস্থান ধ্বংসই ডেঙ্গু প্রতিরোধের মূল উপায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button