স্বাস্থ্য

ডায়াবেটিস চিকিৎসায় ইনজেকশনের বদলে ট্যাবলেটের সম্ভাবনা

ডায়াবেটিস চিকিৎসায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে জাপানের নতুন এক বৈজ্ঞানিক অগ্রগতি। গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতে ইনজেকশনের বদলে ট্যাবলেটের মাধ্যমেই ইনসুলিন গ্রহণ করা সম্ভব হতে পারে।

দীর্ঘদিন ধরেই ইনসুলিন ট্যাবলেট তৈরির চেষ্টা চলছে। তবে মানবদেহের পরিপাকতন্ত্র এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। কারণ পাকস্থলীর এনজাইম ইনসুলিনকে ভেঙে ফেলায় তা রক্তে পৌঁছাতে পারে না।

তবে জাপানের কুমামতো বিশ্ববিদ্যালয়-এর গবেষকরা ‘ডিএনপি পেপটাইড’ নামের একটি বিশেষ উপাদান ব্যবহার করে এই সমস্যার সম্ভাব্য সমাধান দেখিয়েছেন। এই উপাদান ইনসুলিনকে ক্ষুদ্রান্ত্র পেরিয়ে রক্তপ্রবাহে পৌঁছাতে সহায়তা করে।

গবেষণায় দুটি পদ্ধতিতে পরীক্ষা চালিয়ে ইতিবাচক ফল পাওয়া গেছে। পরীক্ষাগারে ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের রক্তে শর্করার মাত্রা কমাতে এই প্রযুক্তি সফল হয়েছে। নতুন পদ্ধতিতে ইনসুলিনের শোষণ ক্ষমতা প্রায় ৩৩ থেকে ৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

যদিও গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, বর্তমানে বড় প্রাণীর ওপর পরীক্ষা চালানো হচ্ছে। এসব পরীক্ষা সফল হলে ভবিষ্যতে মানুষের ওপর প্রয়োগ করা হবে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিটি কার্যকর হলে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা হবে আরও সহজ, নিরাপদ এবং কম কষ্টদায়ক।

সূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button