প্রয়োজনীয় তথ্য

জমির দলিল ও এনআইডির নামে অমিল? জেনে নিন সহজ সমাধান

ছবি: সংগৃহীত

জমির দলিলের নাম অনেক সময় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে না মেলায় দেখা দেয় বড় ধরনের আইনি জটিলতা। এতে জমি বিক্রি, নামজারি বা মালিকানা হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তবে আইনসম্মত উপায়ে সহজেই এ সমস্যার সমাধান করা যায়।

সমাধানের ধাপগুলো:

১. প্রত্যয়নপত্র সংগ্রহ
স্থানীয় জনপ্রতিনিধির (গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা শহরে ওয়ার্ড কাউন্সিলর) কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে দলিল ও এনআইডিতে থাকা নাম একই ব্যক্তিকে বোঝায়।

২. এফিডেভিট তৈরি
একজন আইনজীবীর সহায়তায় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এফিডেভিট করতে হবে। এখানে উল্লেখ থাকবে—দুই নামে পরিচিত হলেও ব্যক্তি আসলে একজনই।

৩. দপ্তরে জমা
প্রত্যয়নপত্র ও এফিডেভিট একসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। নিয়ম মেনে জমা দিলে নামজারি, বিক্রি বা হস্তান্তরের প্রক্রিয়া সহজেই সম্পন্ন হবে।

পরামর্শ:

  • সময়মতো কাগজপত্র মিলিয়ে নিন।
  • ভুল থাকলে দ্রুত সংশোধন করুন।
  • প্রয়োজনে আইনজীবীর সহায়তা নিন।

তথ্যসূত্র: জনকন্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button