আন্তর্জাতিক খবর

আর্জেন্টিনার প্রেসিডেন্ট বহনকারী একটি মিনিবাসে হামলা

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে বহনকারী একটি মিনিবাসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। দেশটির পাতাগোনিয়া অঞ্চলে এ হামলার ঘটনা ঘটেছে।

দক্ষিণাঞ্চলীয় চুবুত প্রদেশে একটি কমিউনিটি সেন্টারের বাইরে থাকা তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভকারীরা। এসময় তারা গাড়িতে পাথর ছোড়ে। খবর বিবিসির

দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট আলবার্তো।

চুবুত এলাকাটি স্বর্ণ, রুপা এবং ইউরেনিয়ামে সমৃদ্ধ। তাই বিশাল এলাকাজুড়ে পুনরায় খননের পরিকল্পনা করছে দেশটির সরকার। এর বিরুদ্ধেই বিক্ষোভে নেমেছে ওই এলাকার মানুষ। সরকারের এমন প্রস্তাবে মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

একটি ফুটেজে দেখা গেছে, লোকজন কমিউনিটি সেন্টারের সামনে জড়ো হচ্ছে। সে সময় গাড়ি থেকে নামছিলেন আলবার্তো। লোকজন তাকে অনুসরণ করে গাড়িতে পাথর ছুড়তে থাকে। হামলায় গাড়ির কাঁচ ভেঙে গেছে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button