জাতীয়
প্রধান খবর

ডেঙ্গুতে মৃত্যু ৪০৯ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের

চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) এডিস মশাবাহিত এ রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৬ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০৯ জনের মৃত্যু হলো।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ২১৯ জনে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়। এর আগে ৬ ও ১৫ অক্টোবর এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জন করে মারা গিয়েছিলেন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button