আন্তর্জাতিক খবর

আফগানের লাখ লাখ নাগরিক মৃত্যুর দ্বারপ্রান্তে: জাতিসংঘ

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরেই আফগানদের দুরাবস্থা বেড়েই চলেছে প্রতিদিন। চলমান মানবিক ও আর্থিক সংকটও বাড়ছে প্রতিদিন। এমন পরিস্থিতিতে দেশটির লাখ লাখ নাগরিক ‘মৃত্যুর দ্বারপ্রান্তে’ রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। 

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের বিদ্যমান বিপর্যয়কর পরিস্থিতি ঠেকানোর জন্য জাতিসংঘের যে ৫ বিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা আবেদন রয়েছে, সেটিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবদান রাখার আহ্বান জানিয়েছেন গুতেরেস।

জাতিসংঘের মহাসচিব বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সাংবাদিকদের বলেন, আফগানিস্তানকে সম্ভাব্য সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করতে দেশটির বাজেয়াপ্ত সম্পদ ছেড়ে দেওয়া এবং আফগান ব্যাংকিং ব্যবস্থাকে অচলাবস্থা থেকে কাটিয়ে জোরেশোরে চালু করতে হবে।

তিনি আরও বলেন, হিমায়িত তাপমাত্রা এবং হিমায়িত সম্পদ, উভয়ই আফগানিস্তানের জনগণের জন্য প্রাণঘাতী বিষয়। আর তাই মানুষের জীবন ও বিপর্যস্ত অর্থনীতিকে বাঁচাতে প্রয়োজনীয় অর্থ ব্যবহার করা থেকে বাধা দেয় এমন নিয়ম ও শর্তগুলো এই ধরনের জরুরি পরিস্থিতিতে স্থগিত করতে হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button