আইন ও অপরাধ
প্রধান খবর

শেখ হাসিনার মৃত্যুদণ্ড

জুলাই গণহত্যা

জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চানখারপুরে ছয়জনকে হত্যার অভিযোগে এই সাজা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ২টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের প্যানেল রায় ঘোষণা করেন। অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় ঘোষণার সময় আদালত কক্ষে আইনজীবীদের পাশাপাশি জুলাই–আগস্টে সহিংসতায় নিহতদের কয়েকজন পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

আদালত জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়েছে—একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি দুই অভিযোগে মৃত্যুদণ্ড।

রাষ্ট্রপক্ষ শুনানিতে দাবি করেছিল, জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ছিলেন পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সর্বোচ্চ কমান্ডার।

এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button