আইন ও অপরাধ

টিপু ও প্রীতি হত্যা: শুটার মাসুম সাতদিনের রিমান্ডে

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা টিপু ও প্রীতিকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার শুটার মো. মাসুম ওরফে আকাশকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রিমান্ডের আদেশ দেন।

২৭ মার্চ ডিএমপি জানায়, রাজধানীর শাহজাহানপুরে জনসমক্ষে খুন হওয়া মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের মূল শুটারকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও জানায় তারা।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

ডিবি আরো জানায়, কন্ট্রাক্ট কিলিংয়ের কাজটি পাঁচদিন আগে পায় মাসুম মোহাম্মদ আকাশ। টাকা ছাড়াও তার বিরুদ্ধে থাকা আগের কয়েকটি মামলা তুলে নেয়া ও আরো কিছু সুবিধা দেয়ার চুক্তিতে এই কিলিং মিশনে নামতে রাজি হন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button