আইন ও অপরাধ
প্রধান খবর
নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না হওয়া কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না হওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আইনজীবী ইসরাত জাহান অমি এ রিট আবেদন করেন। রিটে বলা হয়, কোনো মাদকাসক্ত ব্যক্তি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য নির্বাচনি বিধিমালা সংশোধন করে সরকারি হাসপাতাল বা স্বীকৃত (সার্টিফাইড) ল্যাবরেটরি থেকে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত।
তথ্যসূত্র: চ্যানেল ২৪


