জাতীয়
প্রধান খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে তিনি পৃথকভাবে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর মহাপরিচালকদের সঙ্গে।

সচিবালয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম

দ্বিতীয় দিনের মতো আজও সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।

এদিন ‘ফ্যামিলি কার্ড’ সংক্রান্ত বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও ভর্তুকি ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button