বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় জুয়া খেলায় ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় জুয়া খেলার সময় ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ১৬ অক্টোবর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের চকসুত্রাপুর এলাকার চামড়ার গুদাম লেন থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জুয়ার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জিল্লুর, মুক্তার, আনোয়ার, ফয়সাল, সাগর ও আক্তার।

শনিবার (১৭ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button