জাতীয়
প্রধান খবর

রাতে কিশোরদের ঘোরাঘুরি: জিজ্ঞাসাবাদ করবে পুলিশ-শিক্ষামন্ত্রী

রাতে কিশোরদের অযাচিত ঘোরাঘুরি বন্ধে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা কচুয়া, চাঁদপুর-এ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,
‘রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে কনস্টিটিউশনাল ভায়োলেন্স হলে সেটি আমরা পরে দেখব।’

দুর্নীতিবিরোধী অবস্থান

এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন,
‘আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না-এটি আমার প্রতিজ্ঞা।তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন,
‘আমার এই প্রতিজ্ঞার সঙ্গে যারা থাকতে পারবেন না, তারা দয়া করে অন্যত্র বদলি হয়ে যান। প্রয়োজনে আমাকে বলবেন, আমি ভালো জায়গা দেখে বদলি করে দেব। কিন্তু আমি এখানটাকে পবিত্র রাখব।’

উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

তথ্যসূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button