
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ লিটার চোলাইমদসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার বড় মালশন গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে মোঃ এরশাদ হোসেন (৩৭), একই গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের ছেলে মোঃ এনামুল হক (৫০) এবং দুপচাঁচিয়া উপজেলার মহিষমণ্ডা গ্রামের মোঃ সুকুর আলী সোনারের ছেলে মোঃ বিদ্যুৎ সোনার (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ডিএনসি ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় তিনজনকে ৬ লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে ২ মাস ১৫ দিন এবং অপর দুজনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।



