
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ কয়েকটি জেলায় নিয়োগ
নিয়োগপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন-
- রংপুর – মোহাম্মদ সাইফুল ইসলাম
- রাজশাহী – মো. এরশাদ আলী
- খুলনা – এস এম মনিরুল হাসান (বাপ্পী)
- সিলেট – আবুল কাহের চৌধুরী
এছাড়া-
- ময়মনসিংহ – সৈয়দ এমরান সালেহ
- কুমিল্লা – মো. মোশতাক মিয়া
- কক্সবাজার – এ টি এম নুরুল বশর চৌধুরী
ঢাকার আশপাশের জেলা
- নারায়ণগঞ্জ – মো. মামুন মাহমুদ
- মুন্সীগঞ্জ – এ কে এম ইরাদত
- কিশোরগঞ্জ – খালেদ সাইফুল্লাহ সোহেল খান
উত্তরাঞ্চলের কয়েকটি জেলা
- দিনাজপুর – মোফাজ্জল হোসেন দুলাল
- বগুড়া – এ কে এম আহাসানুল তৈয়ব জাকির
- নওগাঁ – মো. আবু বক্কর সিদ্দিক
দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা
- বরিশাল – আকন কুদ্দুসর রহমান
- ভোলা – গোলাম নবী আলমগীর
- পটুয়াখালী – স্নেহাংশু সরকার
এছাড়া
- টাঙ্গাইল -এস এম ওবায়দুল হক
- নেত্রকোনা – অ্যাডভোকেট মো. নূরুজ্জামান
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত প্রশাসকেরা নিজ নিজ জেলার উন্নয়ন কার্যক্রম সমন্বয় ও প্রশাসনিক তদারকি করবেন। স্থানীয়দের আশা, নতুন প্রশাসকদের মাধ্যমে জেলা পরিষদগুলোর কার্যক্রমে গতিশীলতা আসবে এবং নাগরিক সেবা আরও কার্যকর হবে।
সূত্র: একাত্তর টিভি



